ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুতগতির বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামের এক কুরিয়ারকর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মেঘনা সেতু এলাকার ঘটনা এটি।নিহত ছোটন একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। কর্মস্থলের মালামাল সরবরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। তার গ্রামের বাড়ি সোনারগাঁয়ে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহ করতে যাচ্ছিলেন ছোটন আহমেদ। পথে সোনারগাঁয়ের মেঘনা সেতু এলাকায় একটি বাসের সঙ্...