ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। ওইদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৭৬ জন ভো...