ঢাকার
কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক
যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার
এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর
৩টার দিকে বসিলা সেতু-সংলগ্ন আরশিনগর এলাকায় ঘটে এ হামলার ঘটনা। গুরুতর আহত
অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে
নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতের বন্ধু
সাকিব জানান, ম...