টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন দুই যুবক।দুই যুবক হলেন, উপজেলার মহানন্দপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে মো. রাহাত ও আব্দুল মতিনের ছেলে সোহান সুমন।স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরের দিকে ঘুরতে বের হয়ে বড়চওনা-কালিহাতী সড়কে ৮০ হাজার টাকা পড়ে থাকতে দেখেন রাহাত ও সোহান। পরে টাকার মালিককে খুঁজে বের করার জন্য ওই এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা হয়। উপযুক্ত প্রমাণের মাধ্যমে টাকার মালিক মো. আজিজুলকে শনাক্ত করা হয়। তার বাড়ি কালিহাতী উপজ...