দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শতভাগ রপ্তানিমুখী বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠান কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবসায়িক চিত্র ও শেয়ারবাজারের গতিপথে এক বড় ধরনের বৈপরীত্য ফুটে উঠেছে। বিগত কয়েক বছর ধরে একদিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। অন্যদিকে রহস্যজনকভাবে বাজারে এর শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের সাধারণ দরপতনের মধ্যেও কু...