কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র মূল অংশ সামনের ক্রেন (বুম) ভেঙে পড়েছে।আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ’র ঘাটে এ দুর্ঘটনা ঘটেছে।সংশ্লিষ্টদের দাবি, কারিগরি ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়েছে।সূত্র মতে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে নয়টার দিকে কাজ শুরুর পর পরই যান্ত্...