দিনাজপুরের নবাবগঞ্জে আগাছা দমনের জন্য কীটনাশক প্রয়োগের পর আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, নিম্নমানের বা ভুলভাবে ব্যবহৃত আগাছানাশকের কারণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০০ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড়মহেশপুর, শিমর, শিবরামপুর, কয়রাপুর, কালিয়া, তিখুরসহ বিভিন্ন এলাকার কৃষকরা এ ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ভাদুরিয়া বাজারের মেসার্স হৃ...