রাজধানীর উত্তরায় শিশুদের জন্য বিনামূল্যে ‘কিডস হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্বপ্নপুরী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং হ্যাপি ভেঞ্চারস ও কাগজবাড়ির সহযোগিতায় লার্নিস্টিকা ইসলামিক স্কুলে এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।এতে শিশুদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা, দাঁতের পরীক্ষা, নিউট্রিশন বিষয়ক পরামর্শ এবং স্বাস্থ্য কাউন্সেলিংসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যসেবাকর্মীরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী অভিভাবকদের বিভিন্ন পরামর্শ প্রদ...