মারাত্মক হামলার দুই সপ্তাহ পর রবিবার থেকে আবার আংশিকভাবে চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ফ্লাইট চালুর আগেই বিমানবন্দরটিতে আবার হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সেখানে না যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।শনিবার রাতে বিমানবন্দরটির পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দুটি যাত্রী টার্মিনালে আবার ফ্লাইট চলাচল শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, টার্মিনাল-১ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলবে। আর টার্মিনাল-২ ব্যবহার কর...