অল্প পুঁজিতে ও কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় দিনাজপুরে বাড়ছে কলা চাষ। জেলার ১৩ উপজেলাতেই কমবেশি কলার চাষ হয়। তবে মেহের সাগর কলা চাষে নীরব বিপ্লব ঘটেছে জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলায়। অনুকূল মাটি, আবহাওয়া আর লাভের কারণে স্থানীয় কৃষকদের মাঝে এই আবাদে আগ্রহ বাড়ছে।তবে হিমাঘারের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ কলা নষ্ট হচ্ছে, যা এই সম্ভাবনাময় খাতের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গেলে জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অঞ্চলের কলা- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তব...