অগ্রিম জরিমানা দিয়ে মামলা লড়তে দুই নীতি দেখা গেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালে। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তারা বলছেন, এক যাত্রায় দুই ফল কেন? এর পেছনে সুবিধা গ্রহণের অনৈতিক কোন ইস্যু আছে নিশ্চয়ই।আইন অনুযায়ী কোন ব্যবসায়ী সরকারি আদেশে সংক্ষুদ্ধ হলে জরিমানার ১০ শতাংশ অগ্রিম জমা দিয়ে (হার্ডশীপ আবেদন) আপিল মামলা লড়াইয়ের নিয়ম আছে। কিন্তু দেখা গেছে বিদেশি প্রতিষ্ঠান চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডের জিন চ্যাং শুজ লিমিটেডের ক্ষেত্রে অগ্রিম জরিমানা জমা ছাড়াই আপিল...