শেরপুর সদর উপজেলায় প্রায় ১৪ কোটি টাকার সরকারি সার বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগে ১৫ জন বিসিআইসি ডিলার ও তাদের পাঁচজন ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। তবে মামলা করার পর থেকেই নিজ দপ্তরের বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে কৃষি বিভাগে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা।
গত ২২ জুলাই শেরপুর সদর থানায় মামলাটি করেন আনোয়ার হোসেন। এরপর ২৬ জুলাই পদোন্নতি পেয়ে তিনি বদলি হন চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তার দাবি, মামলা করার...