পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কালো দাতিনা (কালো পোয়া) মাছ। ৮ কেজি ওজনের মাছটি উন্মুক্ত নিলামে ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজির দাম পড়েছে ৫ হাজার টাকা।আজ মঙ্গলবার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরের মেসার্স সাগর ফিসের আড়তে আনা হয়। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন ফ্রেশ ফিস কুয়াকাটার স্বত্বাধিকারী পি. এম. মুসা। তিনি জানান, মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। বিরল মাছটি দেখতে আড়তে স্থানীয়দের ভিড় জমে।এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিক জানান, ছোট জা...