লালমনিরহাটের কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে কালীগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, ‘সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যেতে হবে।’মফস্বল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কথা তুলে ধরা...