মশা মারতে কামান দাগছে শ্রীলঙ্কা। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে রীতিমতো সামরিক ড্রোন মোতায়েন করেছে সেদেশের সরকার। গত এক দশকের ইতিহাসে এবারই প্রথম ডেঙ্গু এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে দেশটিতে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৬ হাজারের বেশি মানুষ এই সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৫৩ জন। অবস্থার অবনতি পর্যবেক্ষণ করে গত বৃহস্পতিবার ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, মৌসুমি বৃষ্টির পর বাড়ির ছাদে জমে থাকা পানিতে মশার প্রজননস্থল নির্ম...