জামালপুরের বকশীগঞ্জে কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) কর্মসূচির একাধিক প্রকল্পে কাজ না করেই শতভাগ বাস্তবায়ন দেখানোর অভিযোগ উঠেছে। কোথাও নামমাত্র কাজ হয়েছে, আবার কোথাও কাজই শুরু হয়নি। অভিযোগ রয়েছে, ভুয়া মাস্টাররোল তৈরি করে কাগুজে কমিটির মাধ্যমে সরকারি বরাদ্দের চাল-গম আত্মসাৎ করা হয়েছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমন দাবি করেছেন, সব প্রকল্পের কাজ শতভাগ শেষ হয়েছে এবং নিয়ম মেনেই তা বাস্তবায়ন করা হয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর...