সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতার বাড়ির ফটকের সামনে রেখে যাওয়া বাজারের ব্যাগ থেকে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি, সাবান, একটি গুলি ও হত্যার হুমকি দেওয়া চিঠি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি।
গতকাল শনিবার ভোরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে ঘটে এ ঘটনা।
ইসমাইল হোসেন মোল্লার ছেলে ইলিয়াস হোসেন জানিয়েছেন, বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তিকে ভোর ৫টা ১২ মিনিটের দিকে তাদের বাসার ফটকের সামনে একটি বাজারের...