গাজীপুরের কাপাসিয়া–কালীগঞ্জ আঞ্চলিক সড়কের চাকৈল ব্রিজ থেকে দুলান বাজার পর্যন্ত প্রায় ৩৫টি স্থানে বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রায় তিন বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি। বর্ষায় গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বিভিন্ন বাজারে যাতায়াতের জন্য ব্যবহার করেন এ পথ। কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং শ...