প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু বাগেরহাটের উপকূলীয় মানুষের জীবন থেকে কাটেনি সেই দুর্যোগের আতঙ্ক। মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পশুর নদীতীরবর্তী কানাইনগর গ্রামের পাঁচ শতাধিক জেলে পরিবারের কাছে নদীভাঙন আর জোয়ারের পানি এখনো নিত্যদিনের দুশ্চিন্তা। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলিজমি। জোয়ারে ডুবে যায় চলাচলের পথ। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে তাদের। অন্যদিকে, সিডরের ক্ষত বয়ে বেড়ানো শরণখোলার বলেশ্বর নদপাড়ের বাসিন্দারাও নতুন করে বেড়িবাঁধ...