খুব ভোরে কুষ্টিয়ার কোনো এক রাস্তায়
বা গ্রামের মেঠোপথে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন কাজী সোহান শরীফ। ব্যাগে বর্ণমালার
বই, খাবার স্যালাইন আর স্যানিটারি ন্যাপকিন। পথে পথে ঘুরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের
মধ্যে বিনামূল্যে বর্ণমালার বই বিলি করেন তিনি। পাশাপাশি বিনামূল্যে বিতরণ করেন খাবার
স্যালাইন এবং স্যানিটারি ন্যাপকিন।
কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ি এলাকার
সোহানের শৈশব-কৈশোর কেটেছে চরম অভাব-অনটনে।
সপ্তম শ্রেণি থেকে চাচা আব্দুল মান্নানের
সহযোগিতায় পড়াশোনা চালিয়ে সোহান এসএসসি পাস করে...