দেশের আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের কল্যাণে যা করা প্রয়োজন, সরকার তা করবে।আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ওলামায়ে কেরাম ও পির-মাশায়েখের সঙ্গে আছি এবং থাকব। ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, ইনশাআল্লাহ তা করব। আপনারা আমার...