হবিগঞ্জে জনপ্রিয় রেস্তোরাঁ কাচ্চি ডাইনে জুস তৈরির জন্য সংরক্ষণ করা হয়েছে পচা আনারস। অন্যদিকে, ‘বাউল ঘর’ রেস্তোরাঁর ফ্রিজে রাখা খাবারে পাওয়া গেছে তেলাপোকা। স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য আদালত।আজ রবিবার এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেন আদালতের বিচারক মোহাম্মদ শাহেদুল আলম।আদালত সূত্রে জানা গেছে, কালিবাড়ি রোডের কাচ্চি ডাইনকে জুস তৈরির জন্য পচা আনারস সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি...