সব গাছের গল্প এক রকম নয়। কোনোটি ছায়া দেয়, কোনোটি ফল দেয়, আবার কোনোটি শুধু বিস্ময় জাগিয়ে রেখে যায়। রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা শতবর্ষী দুটি কাইজেলিয়া গাছ তেমনই এক জীবন্ত ইতিহাস। কত প্রজন্মের ছাত্র-শিক্ষক এদের পাশ দিয়ে হেঁটে গেছেন, কত ঋতু বদলেছে, কত ঝড়-ঝঞ্ঝা পেরিয়েছে এরা। অথচ আজও এই বিরল গাছ দুটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই।বাবার প্রেসে বই ছাপার কাজে প্রায়ই আসতেন শহরের প্রবীণ শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন। তার লেখা ‘রংপুর সংবর্তিকা’ বইটির প্রুফ দেখার সময় কাইজেলিয়...