২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে চিলির রাজধানী সান্তিয়াগোতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কোলো-কোলো সমর্থকরা। বিমানবন্দরে শত শত সমর্থক জড়ো হয়ে তাকে স্বাগত জানিয়েছেন।চিলির রেকর্ড লিগ চ্যাম্পিয়ন কলো-কলোর সঙ্গে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ছয় মাসের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন। চুক্তিতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।কলো-কলোর প্রকাশ করা এক ভিডিওতে ভোজিনহা বলেছেন, ‘সত্যি বলতে এত মানুষ আসবে ভাবিনি। এখানে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে; কিন্তু এত মানুষের ভা...