টাঙ্গাইলের মির্জাপুরে কলিমাজানি নদীর ওপর নির্মীয়মান ব্রিজের কাজ দুই বছরে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ বছরেও শেষ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। থেমে থেমে কাজ করায় কত দিনে নির্মাণ কাজ শেষ হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে কলিমাজানি নদীর ওপর ৯ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৬৮৮ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কাজটি বাস্তবায়নের কার্যাদেশ পায় মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ অ...