ডিসেম্বরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও সার্চলাইট। প্রয়োজনে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।আজ শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বার...