৫৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়বে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবারের আসরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত ১৫টি সিনেমার মধ্যে একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্র এটি। এর পাশাপাশি ভারত, ফ্রান্স, তুরস্ক, সুইজারল্যান্ড, কলম্বিয়া, শ্রীলঙ্কা, বেলজিয়াম, ইরান, জর্জিয়া, জার্মানি, ব্রাজিল ও ইসরায়েলের সিনেমা রয়েছে একই বিভাগে।
কলকাতা উৎসব প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বললেন, ‘কলকাতা আমার হৃদয়ের কাছের শহর। আমার চলচ্চিত্র গুরু সত্যজিৎ রায়ের শহরে সিনেমাটির...