প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক, তারপর কলেজ— শিক্ষার প্রতিটি ধাপে এগিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরা। কোনো কোনো স্তরে তারা ছেলেদের পেছনেও ফেলেছে। কিন্তু উচ্চশিক্ষার দরজায় পৌঁছাতেই বদলে যাচ্ছে সেই চিত্র। বিশ্ববিদ্যালয়ে প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে নারী মাত্র ৩৯ জন। কর্মসংস্থানমুখী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় এ সংখ্যা আরও কম, ৩০ জনেরও নিচে। ডিপ্লোমা পর্যায়ে নারী শিক্ষার্থীর অংশ নেমে এসেছে ২৩ দশমিক ৮২ শতাংশে।
শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েদের যে অগ্রযাত্রা, উচ্চশিক্ষা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় ত...