সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে স্বাভাবিক ব্যক্তি (ইনডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এ ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।রোববার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি জোরদার করতেই এ প্রণোদনা চা...