জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিবের বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ, দুর্নীতি, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ঢাকার কর অঞ্চল-৮-এ কর্মরত। আগে এনবিআরের মহাপরিচালকের (কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি) দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে...