২০০৯ সালে রান্নাঘরের ধোঁয়া কমাতে ৫০০ টাকায় নিজ বাড়িতে তৈরি করেন পরিবেশবান্ধব চুলা। সেটি এখন ছড়িয়ে পড়েছে রাজশাহীসহ তিন জেলার আট উপজেলায়। কার্বন নিঃসরণ কমাতে রাজশাহীর তানোরের কবুলজান বেগম মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ পর্যন্ত প্রায় ১০ হাজার পরিবেশবান্ধব চুলা তৈরি করে দিয়েছেন। এর মধ্যে বেশিরভাগই তৈরি করে দিয়েছেন বিনামূল্যে। পাশাপাশি গড়ে তুলেছেন কৃষিবৈচিত্র্য শেখার কেন্দ্র। সেখানে সংরক্ষণ করছেন দেশি বীজের ১৪০টি জাত। ৬২ বছর বয়সী এই নারী এখন গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষা, টেকসই কৃষি ও স্থানীয় জ্ঞান সংর...