নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনাই’-কে প্রশিক্ষণ দিতে লাখ লাখ লেখকের কপিরাইটযুক্ত লেখা অবৈধভাবে ব্যবহারের অভিযোগে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ১০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে হ্যাচেট বুক গ্রুপ, এলসেভিয়ার এবং সেঙ্গেজ-এর মতো শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ও লেখক স্কট টুরো যৌথভাবে এই মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গুগল অনুমতি ও কোনো ক্ষতিপূরণ ছাড়াই তাদের প্ল্যাটফর্ম এবং গুগল বুকস থেকে কপিরাইটযুক্ত কনটেন্ট দিয়ে জেমিনাইকে প্রশিক্ষণ দিয়েছে। যার ফলে জেম...