কন্নড় বিনোদন জগতের জনপ্রিয় মডেল ও ‘বিগ বস কন্নড়’ খ্যাত অভিনেত্রী কৃষি থাপান্ডার ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে বৈশাখ নামের এক তরুণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন এবং দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির বরাতে এই তথ্য জানা গেছে।গত বুধবার রাতের দিকে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা নিজে ওই ফ্ল্যাটে ছিলেন না, তিনি ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, মৃত বৈশাখ গত এক সপ্তাহ ধরে অভিনে...