কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করার কথা ছিল আজ বুধবার। মঞ্চসহ সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। ইমাম-উলামা পরিষদের আবেদনের পর শেষ মুহূর্তে প্রশাসন সিদ্ধান্ত নেয়, হবে না কনসার্ট। এতে অংশ নেওয়ার কথা ছিল কণ্ঠশিল্পী নোবেল ও জুনায়েদ এবং অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের।গত সোমবার কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ। এরপরই মঙ্গলবার প্রশাসন ও পুলিশের সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত আসে কনসার্ট বন্ধের।আবেদনে...