ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে প্রবেশকারী যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যানবাহন ছাড়া অন্য সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ব...