দেশে কোনো সারের সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কেউ অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শনিবার বিকালে ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।মন্ত্রী বললেন, আগামী বৃহস্পতিবার এই মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। প্রথম ধাপে সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এর মধ্য...