বাইরে
থেকে দেখলে মনে হবে, আধুনিক
স্থাপত্যের অনন্য নিদর্শন। ঝিনুকের আদলে তৈরি ছয়তলা
ভবন, সামনে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, ভেতরে শপিং সেন্টার, রেস্টুরেন্ট,
হোটেল ও মাল্টিপারপাস হল—
পর্যটন নগরী কক্সবাজারের আইকনিক
রেলস্টেশন ঘিরে এমনই ছিল
স্বপ্ন। পরিকল্পনা ছিল, রাতে ট্রেনে
এসে সকালে কক্সবাজারে নামবেন পর্যটকরা। স্টেশনের লকারে লাগেজ রেখে সারা দিন
ঘুরবেন সৈকতসহ দর্শনীয় স্থানগুলো। সন্ধ্যায় আবার ট্রেনে চড়ে
ফিরবেন ঢাকায়। কিন্তু ২৩৬ কোটি টাকা
ব্যয়ে নির্মিত সেই স্বপ্নের স্টেশনে
বাস্তবতা এখন ভিন্ন।...