প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ নিয়ে প্রশ্ন উঠলেই আইনি জটিলতা। অথচ এক নাগরিকের ব্যক্তিগত তথ্য কী ভাবে প্রকাশ্যে চলে আসছে, তা নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার। সৌরভ দাসের পাসপোর্ট বিতর্কে এ বার এই বৈপরীত্য তুলে ধরেই কেন্দ্রকে বিঁধলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তার কটাক্ষ, ‘‘প্রধানমন্ত্রীর ডিগ্রির খোঁজ মেলে না, অথচ নাগরিকের তথ্য ফাঁস!’’সৌরভের পাসপোর্টে জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর তা...