রাজশাহীতে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে বাগমারার চানপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হামলায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একটি ককটেল বিস্ফোরণেরও আলামত পাওয়া গেছে।স্থানীয়রা জানান, গভীর রাতে আব্দুর রাজ্জাকের বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে...