রাজশাহী মহানগরীর একটি লিচুবাগানের পাশে পড়ে থাকা সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।আজ বুধবার সকালে এসআরবি-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহজনক একটি সিমেন্টের বস্তা পড়ে থাকা...