সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী (৪৫) নিজের ভূমিকার জন্য অনুতপ্ত নন বলে জানিয়েছেন।গ্রেপ্তারের পর আজ রবিবার গণমাধ্যমের সামনে আমিনী বলেন, ‘আইনের দৃষ্টিতে আমি অপরাধী, আমি অনুতপ্ত নই।’হত্যাকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, ‘পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে।’নিজের কর্মকাণ্ডের বিষয়ে তিনি আরও বলেন, ‘যে কাজটি করছি, সেটি আল্লাহ পাক ফয়সালা করবেন।’রবিবার বিকাল...