টেনিস
কোর্টে দাঁড়ালে ইয়ানা কুরেশী চৌধুরীর চোখে স্বপ্ন থাকে—
একদিন খেলবেন ডব্লিউটিএতে। কিন্তু সেই স্বপ্নের পথে
প্রতিপক্ষ শুধু নেটের ওপাশে
থাকা খেলোয়াড়ই নন; লড়াই করতে
হয় সুযোগের অভাব, অর্থ সংকট আর
অবকাঠামোগত সীমাবদ্ধতার সঙ্গেও। একটা সময় ঢাকার
রমনায় টেনিস কোর্টে অনুশীলন করতেও ৫০০ টাকা ভাড়া
দিতে হতো তাকে।
ঢাকায়
গতকাল শনিবার শেষ হয়েছে আইটিএফ
ওয়ার্ল্ড টেনিস ট্যুরের অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট। এই
আসরে সাতজন বাংলাদেশি খেলেছেন। কিন্তু অনুশীলনে থাকে না ইয়ানরার
েকানো সঙ্গী, ‘একা একা খেলতে
হয়। য...