বাংলাদেশে কার্যক্রম শুরুর ৪০ বছর পূর্তি উদযাপন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল ‘সুখ ফুটেছে মুখের রেখায়’। চার দশকের পথচলায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংস্থাটির কার্যক্রম এবং অর্জন তুলে ধরতে এ আয়োজন করা হয়।
দুদিনব্যাপী এ উদযাপনে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম উ...