ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রামের (ওয়াইএলপি) ২০২৫ ব্যাচের ৪৯ জনের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। সম্প্রতি ‘লার্নার টু লিডার’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
ওয়াইএলপি মূলত ব্যাংক খাতে নেতৃত্ব তৈরির একটি কাঠামোবদ্ধ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম। এর আওতায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এক বছর ব্যাংকের বিজনেস অপারেশনস, রিস্ক ম্যানেজমেন্টসহ গুরুত্বপূর্ণ বিভাগে রোটেশনাল প্রশিক্ষণ পান। মাঠপর্যায়ের এ...