ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমানের সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনির একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নারীকে বারবার নিজের বাংলোয় আসার অনুরোধ করতে শোনা যায় ওসিকে। ফোনালাপের কথা স্বীকার করে ওসি দাবি করেছেন, সনি একটি মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে তিনি পালিয়ে গেছেন। তাকে আবার পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ফোন করেছিলেন।ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা যায়, একটি মামলায় গত ১০ নভেম্বর গ্রেপ্তার হন তাজকিরা...