শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ওয়েব কোটস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সংগৃহীত অর্থ ব্যবহারে পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্টদের দায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ প্রসপেক্টাসে উল্লিখিত খাতে ব্যয় করেছে কি না, লেনদেনে কারা জড়িত এবং অনুমোদিত উদ্দেশ্যের বাইরে অর্থ ব্যবহৃত হয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে। অনিয়ম মিললে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের...