ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সবুজ অর্থায়নের সুযোগ বাড়াতে ওয়ানট্রুভ্যালুর (ওটিভি) সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় গৃহীত এই উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমিভিত্তিক ব্যবসায় অর্থায়ন আরও সহজ হবে। চুক্তিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ওয়ানট্রুভ্যালুর পক্ষে ট্রুভ্যালু বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শরাওয়াত ইসলাম স্বাক্ষর করেন। চুক্তির ফলে এ...