পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ভারতের প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলের গাওয়া শেষ গান প্রকাশ পেতে যাচ্ছে। হরিশ ব্যাস পরিচালিত ‘ওম কা হরি’ নামের সিনেমায় থাকছে এটি। ২০২৩ সালের শেষ দিকে এর রেকর্ডিং হয়। তখন আশা ভোঁসলের বয়স ছিল ৯০ বছরের বেশি। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মারা যান তিনি। আগামী ৮ সেপ্টেম্বর আশা ভোঁসলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ পাবে ‘অ্যায় মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’ শিরোনামের গানটি। বাবা ও ছেলের ভিন্ন দুই প্রজন্মের মধ্যকার মানসিক দূরত্ব এবং সম্পর্কের আবেগগত জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে। অভি...