সুস্থ থাকতে খাবারের দিকে নজর দেওয়া জরুরি। কিন্তু স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকে এমন কিছু অভ্যাস গড়ে তোলেন, যা উল্টো শরীরের জন্য সমস্যা তৈরি করতে পারে। কেউ ওজন কমাতে ভাত ছেড়ে দেন, কেউ ফলের চিনিকে ভয় পান, আবার কেউ স্বাস্থ্যকর খাবার বলে প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন। অথচ সুস্থ থাকার জন্য দরকার সুষম খাবার, পরিমিতি ও সঠিক খাদ্যাভ্যাস।ভাত পুরোপুরি বাদ দেওয়াওজন কমানোর জন্য ভাত বাদ দেওয়াকে অনেকে প্রথম পদক্ষেপ মনে করেন। কিন্তু ভাত শরীরের শক্তির গুরুত্বপূর্ণ উৎস। শুধু ভাত খেলেই ওজন বাড়ে, এমন ধ...