রপ্তানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানে ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে নতুন সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য অথবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন করার সময় তা যাচাই না করে সম্পন্ন করা যাবে না। প্রয়োজনীয় যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ করে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সন্দেহজনক লিংক, অননুমোদিত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো...